২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটনি ও ফেদারলাইনের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত

স্বামী কেভিন ফেদারলাইনের সঙ্গে পপ গায়িকা ব্রিটনির ছাড়াছাড়িটা শেষ পর্যন্ত চুড়ান্ত হয়েছে। মাদক পূর্ণবাসন কেন্দ্র থেকে বের হওয়ার এক সপ্তাহ পর, ব্রিটনি এ ব্যপারটার নিষ্পত্তি ঘটান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

প্রায় ৫ ঘন্টা আলোচনার পর ব্রিটনি ও ফেডারলাইন মতৈক্যে আসেন।

ফেদারলাইনের আইনজীবির মুখপাত্র মাইকেল স্যান্ডস এক বিবৃতিতে জানান, “তালাক ও সন্তান এই দুটো ব্যাপারেই তারা সমঝোতায় আসতে পেরেছেন।” বিস্তারিত আর কিছু জানাননি স্যান্ডস।

এদিকে সেলিব্রেটি ওয়েব সাইট টিএমজেড ডট কম জানায়, “এই নিষ্পত্তির জন্য ফেদারলাইন দশ লক্ষ ডলার পাবেন। আর দুই পক্ষই যৌথভাবে তাদের সন্তানদের দেখাশুনা করবেন।”

ব্রিটনি-ফেডারলাইনের ঘনিষ্ট একজন রয়টার্সকে জানান, “ডলার পাবেন ফেদারলাইন। তবে পরিমানটা দশ লক্ষ নয়।” আর সেটা কত তাও জানাননি তিনি।

ব্রিটনি-ফেডারলাইনের দুটি ছেলে। এর মধ্যে সিন প্রিস্টোনের বয়স ১৮ মাস ও জেডেন জেমসের বয়স ৬ মাস। এছাড়াও ফেদারলাইনের আগের ঘরের দুটি সন্তান রয়েছে।

ব্রিটনি ও ফেডারলাইন ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন। আর গত বছর থেকে তারা আলাদা বসবাস করছেন।

ব্রিটনির শেষ অ্যালবাম ‘ইন দি জোন’ প্রকাশিত হয় ২০০৩ সালে।