জুনে ডি ক্যাপ্রিওর বিয়ে!
সামনের জুনেই বিয়ে করতে যাচ্ছেন টাইটানিকখ্যাত নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও ও বার রাফায়েল। এই হলিউড তারকা সম্প্রতি গোপনে ইসরায়েলি মডেল রাফায়েলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে শোনা যাচ্ছে। বিয়ের দিনক্ষণও তারা ঠিক করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এক সুত্রের বরাত দিয়ে বিখ্যাত বিনোদন সাময়িকী ন্যাশনাল এনকোয়ারার জানাচ্ছে, “ লিও এবং বার মহানন্দে আছে। তাদের উভয়ের পরিবারেরও খুশির বন্যা বইছে। বারের মা ও বাবা মনে করেন আপাদমস্তক ভাল ছেলে বলতে যা বোঝায় লিও তাই, আর সে তাদের মেয়েকে সত্যিই ভালবাসে।”
“যদিও মনে হবে খুব তাড়াহুড়ো হচ্ছে, তবুও এ বছর জুনেই তারা বিয়ের কাজটা সেরে ফেলতে চায়। জুন মাসে বারের বয়স ২২ বছর হবে।” জানিয়েছে এনকোয়ারার।
“তারা সম্ভবত ইসরায়েলে পারিবারিকভাবে একটা ছোট অনুষ্ঠান করবে। পরে বড় করে অনুষ্ঠান করবে এবং বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে একটা পার্টি দেবে।”
বিগত ১৫ মাস ধরে এই জুটিটি অভিসার চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি বারের দেশ ইসারায়েলে গিয়ে তারা ছুটি কাটিয়ে এসেছে।
একাধিক সূত্র এনকোয়ারারকে জানায়, “ লিও’র সাম্প্রতিক ইসরালে সফরের উদ্দেশ্য ছিল বিয়ের প্রস্তাব দেয়ার আগে বারের মা’বাবার অনুমোদন নেওয়া। এখন এই জুটি ব্যস্ত আছে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে।” সূত্র : ওয়েবসাইট।
