‘ভূতনাথ’ ছবিতে প্রথমবারের মতো গাইবেন জুহি চাওলা
মাঝখানে কিছুদিন চুপ করে থাকার পর ‘সালাম এ ইশক’ ছবি দিয়ে ফের রুপালী পর্দায় ফিরে আসছেন জুহি চাওলা। এরপর তাকে দেখা যাবে বিবেক শর্মার ‘ভূতনাথ’ ছবিতে। শুধু দেখা যাবে না, আশা করা যায় এ ছবিতে তার গানও শুনবেন দর্শকরা। এই প্রথমবারের মতো একসময়ের বলিউড হার্টথ্রব প্লে ব্যাক শিল্পীর খাতায় নাম ওঠাতে যাচ্ছেন।
রবি চোপড়া প্রযোজিত এই ছবিতে তার গান গাওয়া প্রসঙ্গে অভয় চোপড়া জানান, ‘কাগজে কলমে এখনো কোন কিছু চুড়ান্ত না হলেও এই ছবিতে জুহির গান গাওয়ার সম্ভাবনা ব্যাপক।”
গায়িকা হিসেবে জুহির তেমন নাম ডাক না থাকলেও তার গানের গলা চমৎকার বলে জানিয়েছেন তার সহকর্মীরা। জুহি ৫ বছরের জন্য শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। কিন্তু অভিনয়ে নামার ফলে তার সঙ্গীত চর্চা অনেকটা স্তিমিত হয়ে আসে। এর আগে একবার করন জোহরের সাথে এক অনুষ্ঠান উপস্থাপনাকালে গান পরিবেশন করেছিলেন জুহি।
জুহির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ২০০০ সালের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানী’র নায়ক ছিলেন শাহরুখ খান। দীর্ঘদিন বাদে তিনি আবার শাহরুখ খানের সাথেই কাজ করতে যাচ্ছেন ‘ভূতনাথ’ ছবিতে। এখানে তাকে এক মমতাময়ী মায়ের চরিত্রে দেখা যাবে।
শোনা যাচ্ছিল, এ ছবিতে অমিতাভ বচ্চনও গান গাইবেন। তবে অভয় চোপড়া নিশ্চিত করে বলেছেন, “ না, এ ছবিতে বচ্চন সাহেব কোন গান গাইবেন না।”
সূত্র : ওয়েবসাইট।
