২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড লেখকের বন্দুক ১২ হাজার পাউন্ডে বিক্রি

বিশ্ব বিখ্যাত গোয়েন্দা থ্রিলার জেমস বন্ড সিরিজের লেখক আয়ান ফ্লেমিং এর একটি রিভলভার লন্ডনে ১২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে সম্প্রতি। কোল্ট পাইথন পয়েন্ট থ্রিফাইভসেভেন মাগনাম রিভলভারটি বিশেষভাবে তার জন্য তৈরি করেছিল কোল্ট কোম্পানি। রিভলভারটির সাথে অস্ত্রনির্মাতা কোম্পানির একটি চিঠি এবং ১৯৫৯ সালে প্রকাশিত বন্ড উপন্যাস গোল্ডফিঙ্গারও সরবরাহ করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বন্ড সিরিজের ‘দি ম্যান উইথ দি গোল্ডেন গান’ বইয়ের খলনায়ক স্কারামাঙ্গা কোল্ট ব্যবহার করতেন। খুব শক্তিশালী অস্ত্র হলেও জেমস বন্ড কখনো কোল্ট ম্যাগনাম রিভলভার ব্যবহার করেননি।

নিলাম করা অস্ত্রটির কার্যক্ষমতা এখনো অটুট। অস্ত্রটির গায়ে ‘প্রেজেন্টেড টু আয়ান ফ্লেমিং বাই কোল্টস পেটেন্ট ফায়ার আর্মস ম্যানুফাকচারিং কোম্পানি’ কথাটি খোদাই করা আছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বৃটিশ ন্যাভাল ইন্টেলিজেন্সে যোগ দেয়ার আগে আয়ান ফ্লেমিং পেশায় একজন সাংবাদিক ও ব্যাংকার ছিলেন। ইন্টেলিজেন্সে তিনি কমান্ডার পদ অবধি প্রমোশন পেয়েছিলেন। স্পাইমাস্টার অ্যাডমিরাল জন গডফ্রের তিনি ছিলেন ডান হাত।

বিশ্বযুদ্ধের পরে নৌবাহিনীর এক কনফারেন্সে যোগ দিতে ফ্লেমিং জ্যামাইকা চলে যান। সেখানে দ্বীপটির প্রেমে পরে যান। জ্যামাইকে বসেই তিনি লেখেন তার প্রথম বন্ড উপন্যাস ‘গোল্ডেনআই’। সূত্র : ওয়েবসাইট।