২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সনি এরিকসনের ব্রান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ঋত্বিক

ভারত ও সার্কভুক্ত দেশগুলির জন্য সনি এরিকসনের ব্রান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন বলিউড তারকা ঋত্বিক রোশান। কোম্পানির বিপণন উদ্যোগের অংশ হিসেবে ঋত্বিক সনি এরিকসনের পণ্যগুলির পক্ষে প্রচারণা চালাবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সনি এরকিসন ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার সুধিন মাথুর জানিয়েছেন, তাদের পণ্য প্রচারের জন্য ঋত্বিককে বেছে নেওয়াটা পছন্দসই একটা কাজ হয়েছে। মাথুর ঋত্বিকের জনপ্রিয়তা ও তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে স্থানীয় ভোক্তাদের মধ্যে তাদের পণ্যকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে আশাবাদী।

ঋত্বিক সম্প্রতি কম্পিউটার ব্রান্ড এসারের অ্যাম্বাসেডর হওয়ার ব্যাপারেও চুক্তিবদ্ধ হয়েছেন।

আশুতোষ গোয়ারিকারের ‘যোধা আকবর’ ছবিতে বর্তমানে কাজ করছেন ঋত্বিক।