গুঞ্জন : শিল্পার জীবনের প্রথম পুরুষ আমি - অক্ষয়
বিগ ব্রাদার সেলিব্রিটি ঘটনার পর শিল্পাকে নিয়ে ব্রিটিশ মিডিয়ার উচ্ছাস ছিল নজরে পরার মতো। প্রায় প্রতিদিনই সেখানের পত্র পত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে শিল্পার খবর। সেই সঙ্গে বিভিন্ন ট্যাবলয়েড পরিবেশন করেছে হাওয়া থেকে পাওয়া জাতীয় নানা গুজবও। বাজার গরম করতে এবার নিউজ অফ দি ওয়ার্ল্ড এর র্যাচেল রিচার্ডসন নামে এক সাংবাদিক জানিয়েছেন এরকমই এক খবর। বলিউড তারকা অক্ষয় কুমারের এক বন্ধুর বরাত দিয়ে র্যাচেল লিখেছেন, অক্ষয় নাকি বলেছেন শিল্পার জীবনের প্রথম পুরুষ তিনি।
অক্ষয় কুমারের দাবি অনুযায়ী তিনি ৬ বছর শিল্পার সাথে অভিসার চালিয়েছেন। কঠোর নীতিনিষ্ঠ বাবা’মার কড়া শাসন এড়িয়ে চতুর শিল্পা এসব অভিসার চালিয়ে গেছেন। শিল্পার শরীরী আবেদন নিয়েও অক্ষয়ের জবানীতে অনেকে অশোভন বক্তব্য ছাপা হয়েছে ওই লেখায়। কীভাবে তাদের অন্তরঙ্গতা গভীর থেকে গভীরতর হলো তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে সেখানে। গোপন অভিসার চালিয়ে যাওয়ার ব্যপারে শিল্পার দক্ষতারও প্রশংসা করেছেন অক্ষয়।
“আমাকে টানা ৬ বছর ঝুলিয়ে রেখে তারপর কাছে ভেড়ার সুযোগ দিয়েছে সে।” বন্ধুর কাছে এরকম কথাও নাকি বলেছেন অক্ষয়।
উল্লেখ্য ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবি করার সময় তাদের প্রথম সাক্ষাৎ। তখন শিল্পার বয়স ছিল ১৯।
বর্তমানে শিল্পার বয়স ৩১। এখনো বাবা - মার সাথেই বসবাস করেন এই বলিউড তারকা।
শিল্পার সাথে ১৯৯৮ সালে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর টুইঙ্কল খান্না সাথে জড়িয়ে পরেন অক্ষয়। পরে টুইঙ্কেলের সাথেই তার বিয়ে হয়। তাদের ৪ বছরের একটা সন্তান আছে। অক্ষয়ের বয়স এখন ৩৯।
শিল্পা বরবারই অভিযোগ করেছেন, অক্ষয় তার সাথে প্রতারণা করেছে। তবে অক্ষয় এ অভিযোগ কখনো স্বীকার করেননি।
