বিবাহ বিচ্ছেদের পথে ব্রিটনি আর কেভিন
দীর্ঘদিন হয় ব্রিটনি তার অদ্ভুত আচরনের জন্য সংবাদ শিরোনাম হচ্ছেন। মাঝখানে মাথা ন্যাড়া করে অনেকের কাছে মানসিক রোগী বলে চিহ্নিত হয়েছিলেন। এবার এই পপ তারকা আবার সংবাদ শিরোনাম হচ্ছেন। তিনি কেভিন ফেদারলাইনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। বৃহস্পতিবার পিপল ম্যাগাজিনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
কিন্তু বিবাহ বিচ্ছেদের শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি।
ফেদারলাইনের আইনজীবি মার্ক ভিনসেন্ট কাপলানের মূখপাত্র পিপল ম্যাগাজিনকে জানায়, “দুপক্ষই তাদের বিবাহ এবং কাস্টডিতে থাকা সন্তানের বিষয়ে চুক্তি সই করেছে।”
বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন শুধু বিচারকের সম্মতির অপেক্ষা।
