২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভূত সাজবেন অমিতাভ

ভূত তো ভূতই। ভূত আছে কি নেই সেটা গবেষণার বিষয় হতে পারে কিন্তু ভূত মানেই যে খারাপ, সুযোগ পেলেই ঘাড় মটকায় তা নয় কিন্তু। ভালো ভূতেরও দেখা মেলে মাঝে মধ্যে। তেমনি একজন ভালো, বন্ধুত্বপূর্ণ আচরণে বিশ্বাসী ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। আর একই ছবিতে অভিনয়ে রাজী হয়েছেন শাহরুখ খান। রাজী হয়েছেন বলতে হচ্ছে এই কারনে যে ইদানিং এই দুই তারকার সম্পর্কের অবনতি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় একটি পত্রিকা বৃহস্পতিবার এ তথ্য জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 07:06 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ছবিটির নাম ঠিক করা হয়েছে ‘ভূতনাথ’। একই ছবিতে থাকলেও পর্দায় দুজনকে একসঙ্গে দেখা যাবে খুবই কম। কারণ অমিতাভ অর্থাৎ বন্ধুবৎসল ভূত শুধু দেখা দেবে ছবির বাচ্চা চরিত্রের সামনে।

“আমরা এ মুহুর্তে ছবির কোন দৃশ্য সম্পর্কেই বিস্তারিত কিছু বলবো না। বিশেষ করে কোন জায়গায় শাহরুখ এবং অমিতাভ একে অপরের উদ্দেশ্যে সংলাপ ঝেড়েছেন সেটা ছবিতেই দেখা যাবে।” মুম্বাই মিরর পত্রিকাকে একথা জানিয়েছেন ছবির পরিচালক বিবেক শর্মা।

৬৪ বছর বয়ষ্ক বচ্চন এবং ৪১ বছর বয়স্ক শাহরুখ দীর্ঘদিন একে অপরের সম্পর্কে কোন ধরনের মন্তব্য করা থেকে বিরত ছিলেন। কিন্তু ‘কেবিসি’র হাল শাহরুখ ধরার পর থেকে তারা একে অপরের প্রতি একটু আধটু ধরি মাছ না ছুঁই পানি টাইপের মন্তব্য করা শুরু করছেন।