হ্যারি পটারের সর্বশেষ বইটির প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে
বয়ষ্ক ও বাচ্চা উভয় শ্রেনীর পাঠকের জন্য ভিন্ন দুটি প্রচ্ছদ নিয়ে প্রকাশ হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই হ্যারি পটার সিরিজের সপ্তম খন্ডটি। শিশুদের জন্য করা প্রচ্ছদে দেখা যাচ্ছে হ্যারি বিপুল রতœভান্ডারের উপর হুমড়ি খেয়ে পরছে। তার সাথে আছে হ্যারির বন্ধু রন ওয়েসলি ও হারমেইন গ্রেঞ্জার। প্রচ্ছদটি প্রকাশ করেছে ব¬ুমসবারি। ব¬ুমসবারি লন্ডনের একটি বিশিষ্ট প্রকাশনা সংস্থা।
‘হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ’ এর বয়ষ্ক সংস্করণের প্রচ্ছদে রয়েছে একটি লকেটের ছবি যার গায়ে রতœখচিত এস অক্ষর খোদাই করা আছে।
বইটির মার্কিনি সংস্করনের প্রচ্ছদ করেছেন অলংকারিক ম্যারি গ্রান্ডপ্রেস। “এতে দেখা যাচ্ছে সোনালী কমলা আকাশের প্রেক্ষাপটে হ্যারিকে দেখা যাচ্ছে উড়তে, তার দুহাত ছড়ানো। তার পিছনে ধ্বংসস্তুপের আবছায়া।” জানিয়েছেন বইটির মার্কিন প্রকাশক স্কলাস্টিক এর শিল্প পরিচালক ডেভিড সেলর।
জেকে রোলিং এর আগে বলেছেন যে শেষ পর্বে সিরিজের দুটি চরিত্র মারা যাবে। এর একজন হ্যারি পটার কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা চলে বহুদিন ধরে। বইটির ব্রিটিশ বা মার্কিন সংস্করণের প্রচ্ছদ দেখে অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না।
রোলিং এর ৬টি হ্যারি পটার বইয়ের মোট ৩২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
কেবল আমেরিকায় পয়লা দফায় বইটির সপ্তম পর্ব ছাপা হবে ১ কোটি ২০ লাখ কপি।
২১ জুলাই হ্যারি পটারের সপ্তম পর্বটি প্রকাশিত হবে।
