ক্যারির পরবর্তী ছবি মি টাইম
টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের কমেডি ছবি ‘মী টাইম’ এ গার্হস্থ্য কর্মে নিবেদিত স্বামীর ভুমিকায় অভিনয় করতে যাচ্ছেন জিম ক্যারি। ছবিটি প্রযোজনা করছেন প্রিন্সিপাটো- ইয়াং। ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক লেখককে ঘিরে যে তার প্রপিতামহীকে নিয়ে একটা বই লিখছে। ওই প্রপিতামহীর দিনলিপি থেকেই সে জানতে পারে যে তিনি ছিলেন অসম্ভব পরিশ্রমী, সন্তান লালন পালনের পাশাপাশি মাঠে চাষ করাসহ আরো নানা কাজই করতেন একহাতে।
এর আগে নিউ লাইন এর ব্যানারে নির্মিত ক্যারির ‘দি নাম্বার ২৩’ বক্স অফিসে বেশ ভালোই মার খেয়েছে, আয় করেছে মাত্র ৩৫ মিলিয়ন ডলার। গত বছরও ক্যারির দুটি ছবি বাজেট স্বল্পতার কারণে আটকে গিয়েছিল। এর একটি ফক্স এর ‘ইউজড গাইজ’ এবং প্যারামাউন্ট এর ‘রিপি¬জ বিলিভ ইট অর নট’। এর মধ্যে রিপি¬জের কাজ আবার শুরু হয়েছে সম্প্রতি। এর পরিচালক টিম বার্টন।
