জার্মানিতে ক্রুজের ধর্মবিশ্বাস নিয়ে ঝামেলা
১৯৪৪ সালে এক জর্মন কর্নেল হিটলারকে খুনের উদ্যোগ নিয়েছিলেন। ওই উদ্যোগে হিটলারের ঘনিষ্ট ৪ ব্যাক্তি মারা গেলেও হিটলার বেঁচে যান। পরে ওই কর্নেলের ফাঁসী হয়। এই কাহিনী নিয়ে ইউনাইটেড আর্টিস্টস একটি ছবি নির্মানের উদ্যোগ নিয়েছে। ছবিতে কর্নেলের ভুমিকায় টম ক্রুজকে নির্বাচন করা হয়। টম ক্রুজও রাজী ছিলেন অভিনয়ে। কিন্তু গোল বেধেছে অন্যত্র। ওই কর্ণেলের নাতী বলছে, ছবিতে টম ক্রুজকে নেয়া যাবে না। পরিবারের আপত্তির কথা জানিয়ে সে বলছে, এ ছবিতে ক্রুজকে নেয়া হলে তার ধর্ম সায়েন্টোলজিকে তুলে ধরা হবে। যেটা তারা চায় না।
কর্ণেলের নাতি কাউন্ট ক্যাসপার শেঙ্ক ভন স্টাউফেনবার্গ বলেন, “ ক্রুজের বিরুদ্ধে আমার বলার কিছু নেই। কিন্তু আমি এবং আমার পরিবারের অন্য সদস্যদের আশঙ্কা এই ছবিতে অর্থ বিনিয়োগ করা হবে তার ধর্মগোষ্ঠীর পক্ষ থেকে। এবং ওই ধর্মের প্রচারণায় এটিকে ব্যবহার করা হতে পারে। ”
ক্যাসপারের এই মন্তব্যের ব্যাপারে কোন প্রতিক্রিয়া ক্রুজ বা স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়নি।
মার্কিন কল্পবিজ্ঞান লেখক রন হাবার্ড কর্তৃক উদ্ভাবিত ধর্ম সায়েন্টোলজি চালু হয় ১৯৫২ সালে। শারীরিক ও আত্মিক নানা সাধনার মাধ্যমে আত্মার মুক্তিই এর লক্ষ্য। বর্তমানে বিশ্বজুড়ে এর লক্ষাধিক অনুসারী রয়েছে।
