২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনের চরিত্রে আর নয় : এটকিনসন

“বিন এর চরিত্রে আর নয়” -- জানিয়েছেন রোয়ান এটকিনসন। ‘মি. বিন’স হলিডে’ নামের দ্বিতীয় বিন চলচ্চিত্রটির প্রিমিয়ার হলো সম্প্রতি লন্ডনের ওয়েস্ট এন্ড এ। এর পরপরই তিনি এ কথা বললেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

৫২ বছরের এ্ই ব্রিটিশ তারকা ১৯৯০ সালে টেলিভিশন সিরিজের মাধ্যমে বিন চরিত্রে রুপদান শুরু করেন। প্রচারের পরপরই এটি বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৯৭ সালে বিনকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়।

তার পরে অন্য কেউ এই চরিত্রটি করবে কিনা সে প্রসঙ্গে এটকিনসন বলেন, “ কখনো হবে না এটা বলা হয়তো ঠিক না, কিন্তু আমার মনে হয় না এটা সম্ভব হবে।”

প্রিমিয়ারে তার সঙ্গে ছিলেন স্ত্রী সুনেত্রা ও হলিউড তারকা উইলিয়েম ড্যাফো। ছবিতে ড্যাফোকে সিনেমার পরিচালক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

রোয়ান এটকিনসন বলেন, বিন এর চরিত্রটি আসলে একটি ১০ বছরের বালকের মানসিকতার সঙ্গে সাযুজ্যপূর্ন যে কিনা অভিভাবকের আদর বা শাসন পায়নি।

‘মি বিনস হলিডে’ ৩০ মার্চ লন্ডনে মুক্তি পাবে।

বিনকে নিয়ে ২২ মিলিয়ন ডলার বাজেটের প্রথম ছবিটি ২২৭ মিলিয়ন ডলার আয় করেছিল।

‘মি. বিনস হলিডে’ ছবিটি ‘বিন ট’ু এবং ‘ফ্রেঞ্চ বিন’ নামেও পরিচিত। এ বছর ২৩ মার্চ যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে ২৯ সেপ্টেম্বরে ধার্য করা হয়েছে। ছবির পরিবেশক ইউনিভার্সাল পিকচার্স ।