হলিউডের মাটিতে ‘একলব্য’র জয়
বিধু বিনোদ চোপড়ার ‘একলব্য দি রয়াল গার্ড’ হলিউডের দর্শকদের নজর কেড়েছে। ২৪ মার্চ শনিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলসে (উকলা) এই ছবির এক বিশেষ প্রদর্শনী হয়। সেখানে হ্যারি পটার চলচ্চিত্রের প্রযোজক, সাম্প্রতিক হিট হলিউডি ছবি ‘৩০০’ এর প্রযোজকসহ হলিউডের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিলি ওয়াইল্ডার থিয়েটারে এই বিশেষ প্রদর্শনীটি যৌথভাবে প্রযোজনা করে উকলা ও ম্যাকর্পগ্লোবাল। পিন পতন নিরবতার মধ্যে দর্শকরা ছবিটি উপভোগ করেন। ছবি শেষে আসন ছেড়ে দাড়িয়ে মুহুর্মুহু করতালিতে ফেটে পরে উপস্থিত দর্শকরা।
কলাম্বিয়া পিকচার্স এবং এএমসি থিয়েটারের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট এল ফ্রেইডম্যান উচ্ছসিতভাবে ছবিটির প্রশংসা করে বলেন, হলিউডে প্রদর্শিত সাম্প্রতিককালের অন্যতম সেরা বিদেশী ছবি এটি। তিনি আশা প্রকাশ করেন যে ভারত অফিসিয়ালি ছবিটি অস্কারে মনোনয়নের জন্য পাঠাবে। সেক্ষেত্রে এই ছবিটির পক্ষে ভোট দেয়ার জন্য তিনি একাডেমীর সদস্যদের অনুরোধ করবেন বলেও জানান।
উকলার ডিন ড. রব রোসেন বলেন যে এ ছবিতে তিনি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যাদু বাস্তবতার পরশ পেয়েছেন। হ্যারি পটার ছবির প্রযোজক লায়োনেল উইগ্রাম বলেন, “আমি এরকম কোন ছবি এর আগে দেখেন নি।” সাম্প্রতিক হিট হলিউডি ছবি ‘৩০০’ এর প্রযোজক জেফ্রে সিলভার এর মন্তব্য, “ এ এমন একটা থ্রিলার যা শিল্পের মর্যাদায় উত্তীর্ন হয়েছে।”
ছবি প্রদর্শনের আগে অশোক অমৃতরাজ দর্শকদের সামনে বিধু বিনোদ চোপড়াকে উপস্থাপন করেন এক ‘ টেরিফিক’ পরিচালক বলে। সূত্র : ওয়েবসাইট।
