২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রং দে বাসন্তী’র পরে এবারে ২৮০ কোটি রুপির চুক্তি করেছে ইউটিভি ও রম্প

‘রং দে বাসন্তী’র বিপুল সাফল্যের পর এবার ইউটিভি এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রডাকশনস (রম্প) যৌথভাবে ৪টি ছবি তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই ৪টি ছবির মোট বাজেট ২৮০ কোটি রুপি। ছবিগুলির কমপক্ষে দুটি পরিচালনা করবেন রাকেশ নিজেই। এর মধ্যে ট্রিলজি ‘পাঁচ কৌরব’ (৫ - কে) এবং ‘দিল্লি - ৬’ দিল্লীতে মেহরার বেড়ে ওঠার বছরগুলোকে তুলে ধরবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পাঁচ কৌরবের সহচিত্রনাট্যকার হিসেবে এই প্রথমবারের মতো হলিউডের কোন চিত্রনাট্যকার যোগ দিচ্ছেন এ ছবিতে। তার নাম সিড ফিল্ড। এই ট্রিলজির প্রথম পর্বটি ইতিমধ্যে লিখে ফেলেছেন রাকেশ ও রেনসিল ডি সিলভা।

ছবির অংশীদারিত্বের ব্যাপারে ইউটিভি এবং রম্প ইতিমধ্যে কথা বলেছে ডিজনি, ফক্স ও সনির মতো বিখ্যাত স্টুডিওগুলির সঙ্গে।

২০০৭ সালের শেষ নাগাদ দিল্লী ৬ এর কাজ শুরু হবে। ২০০৮ সালে শুরু হবে পাঁচ কৌরবের কাজ।