২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেবিসি প্রতিযোগীদের ৯টা গাড়ি উপহার দিলেন শাহরুখ

শাহরুখ খান এবং কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের প্রযোজক ওই শো’র ৯ প্রতিযোগীকে ৯টি আনকোড়া হুন্দাই স্যান্ট্রো উপহার দিলেন। ভাগ্যবান এই নয় জন ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কিন্তু হট সিটে বসতে পারেন নি। উল্লেখ্য শাহরুখ হুন্দাই সান্ট্রোর ব্রান্ড অ্যাম্বাসেডরও বটে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:31 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

অপরাহ উইনফ্রে শো দ্বারা প্রভাবিত হয়েই কেবিসি এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৪ সালে অপরাহ উইনফ্রেও তার অনুষ্ঠানের এক পর্বে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সকলকে পন্টিয়াক জি-  ৬ মডেলের গাড়ি উপহার দিয়েছিলেন।