২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেলেন আল গোর

ফাউন্ডারস অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। নিউ ইয়র্কে এ বছরের ১৯ নভেম্বরে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস এর বার্ষিক ৩৫ তম অ্যামি অ্যাওয়ার্ড প্রদান উৎসবে তার হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে। এর আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাদের মধ্যে আছেন স্টিভেন স্পিলবার্গ ও অপরাহ উইনফ্রে। আই - অ্যাকাডেমির পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

আই -  অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়, কেবল চ্যানেল ‘কারেন্ট টিভি’ চালু করা এবং বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ব্যাপারে তার সতর্কতামূলক প্রচারণা কার্যক্রমের জন্য আল গোরকে এই পুরস্কারের জন্য তারা মনোনীত করেছে।

আই -  অ্যাকাডেমি প্রেক্সি সিইও ব্র“স পেইজনার জানান, “আই -  অ্যাকাডেমি সেইসব প্রতিষ্ঠান বা ব্যাক্তিদের ফাউন্ডারস অ্যাওয়ার্ড দিয়ে থাকে যারা দেশের সীমানা পেরিয়ে বৃহত্তর মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। এ ক্ষেত্রে আল গোরের চেয়ে উপযুক্ত ব্যাক্তি আর কে হতে পারে!” পেইজনার হার্স্ট এন্টারটেইনমেন্টেরও প্রধান।

ভাইস প্রেসিডেন্ট থাকাকালে টেলিযোগাযোগের ক্ষেত্রে প্রশাসনের নীতি নির্ধারনে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছিলেন আল গোর। একই সঙ্গে ইন্টারনেটের বিস্তার ও পরিবেশ বিষয়েও উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। ২০০৫ সালের আগস্টে তিনি ‘কারেন্ট টিভি’ নামে তরুনদের জন্য প্রথম ক্যাবল আউটলেটের সহ প্রতিষ্ঠাতা হিসেবে আবির্ভূত হন। বিশ্বের ৫ কোটি বাসাবাড়িতে এখন এই চ্যানেল সম্প্রচারিত হচ্ছে।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আই -  অ্যাকাডেমি বিশ্বের সম্প্রচারকদের সবচেয়ে বড় সংগঠন। বিশ্বের ৭০টি দেশ এবং ৪০০টি মিডিয়া কোম্পানি এর সদস্য। সূত্র : ওয়েবসাইট।