২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক - ঐশ্বরিয়ার বিয়ে ২০ এপ্রিল

আগে থেকেই জানা ছিল, এবার অমিতাভ বচ্চন নিজেই ষ্পষ্টভাবে জানালেন ২০ এপ্রিল অভিষেক - ঐশ্বরিয়ার বিয়ের দিন ধার্য করা হয়েছে। ছোটখাট পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হবে এই দীর্ঘ প্রতীক্ষিত বিবাহ অনুষ্ঠান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বচ্চন পরিবারের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, “উভয় পরিবারের লোকজন একত্রিত হয়ে সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিছু নিকটাত্মীয় ও ঘনিষ্ট বন্ধুরা কেবল উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। বচ্চনের জুহু বিচের বাসাতেই বিয়ের অনুষ্ঠান হবে।”

১৪ জানুয়ারি এই জুটির মধ্যে এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর তাদের বিয়ের তারিখ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন তারা সে বিষয়েও নানা গুঞ্জন থাকলেও এখনো তা নিশ্চিত নয়।