৬০তম জন্মদিন উপলক্ষে ম্যাডিসন স্কোয়ারে গাইলেন এলটন জন
৬০ তম জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ২০ হাজার ভক্তের সামনে গান গাইলেন স্যার এলটন জন। ম্যাডিসন স্কোয়ারে এটা ছিল তার ষাট তম সঙ্গীত পরিবেশনা। খবর বিবিসির।
মঞ্চে এলটন জনকে উপস্থাপন করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। কালো টেইলকোট পরে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন এই পপতারকা।
কনসার্টের উদ্ধোধন করে শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিন্টন বলেন, “ এলটনের গান শুনতে আসার জন্য আপনাদের ধন্যবাদ। উনি যখনই গান করেন আমি মুগ্ধ হয়ে তা উপভোগ করি। আমাদের যৌবন যে এখনো ফুরিয়ে যায় নি সেটা উনি বারবার স্মরণ করিয়ে দেন আমাদের।”
কনসার্টে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন অভিনেত্রী বেটি মিডলার, মডেল এলিজাবেথ হার্লি, ইতালীয় ডিজাইনার দোনাতেলা ভারসাচ্চি, অভিনেতা পিয়ার্স ব্রসনান ও ইংলিশ রকার ওজি অসবোর্ন।
শো’র পরে ম্যানহাটনে এক জাঁকজমকপূর্ন ব্যাক্তিগত পার্টির আয়োজন করেন এলটন।
১৯৬০ এর দশকে বাড়ির কাছের এক পাবে পিয়ানোবাদনের মাধ্যমে জনসম্মুখে এলটন জনের সঙ্গীত জীবনের সুচনা। এরপর তিনি ব্লুসোলোজি নামের একটি ব্যান্ড গঠন করেন। কিং ক্রিমসন এবং জেন্টল জায়ান্টসহ বেশ কিছু ব্যান্ডে অডিশন দিয়ে ব্যর্থ হন। এসময়ে গীতিকার বার্নি টাউপিনের মাধ্যমে তিনি সঙ্গীতমহলে পরিচিতি পান। এ সময়েই তার নাম বদলে রাখা হয় এলটন জন। আগে তার নাম ছিল এলটন ডিন এবং লং জন বলড্রি।
এলটন জনের প্রথম বিখ্যাত সঙ্গীত ‘ইওর সং’ ইউকে ও ইউএস টপ চার্টে ওঠে ১৯৭১ সালে। সেই থেকে এ যাবৎ তার প্রায় ২০০ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে।
