২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে হকি দারুনভাবে উপেক্ষিত হচ্ছে’ - শাহরুখ

“ভারতে হকি খেলাটা দারুণভাবে উপেক্ষিত হচ্ছে বলে আমার মনে হয়।” মন্তব্য করেছেন বলিউড কিং শাহরুখ খান। ‘চাক দে ইন্ডিয়া’ ছবির কাজ মাত্র শেষ করেছেন শাহরুখ। শিমিত আমিনের এই ছবিটি হকি খেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবির একটি বিশেষ অংশে ভারতের বিখ্যাত হকি খেলোয়ার ধনরাজও হাজির থাকবেন। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

হকি প্রসঙ্গে শাহরুখ বলেন, “ কলেজে পড়ার সময় আমি নিয়মিত হকি খেলতাম। সত্যি বলতে কি, হকি খেলোয়ার হিসেবে আমি বেশ ভালোই ছিলাম। ফলে এ ছবিতে অভিনয় করতে গিয়ে আমি আমার অতীতকে ফিরে পেয়েছি।” ছবিতে মহিলা হকি খেলোয়ারদের কোচের চরিত্রে অভিনয় করবেন তিনি।

শাহরুখ জানান, “ ছবিতে অস্ট্রেলিয়ার আসল মহিলা হকি খেলোয়ারদের ব্যবহার করা হয়েছে চরিত্র হিসেবে। তাদের খেলা দেখাটা দারুন মজার ছিল। সবাই ছিল প্রফেশনাল।”

তার জন্য সহজ হয় এমন সব ছবিতেই কাজ করতে চান  তিনি এরকম অভিযোগ অস্বীকার করে শাহরুখ বলেন “ যশরাজ ফিল্মস বা করন জোহরের ছবি ছাড়াও অনেক পরিচালকের সাথেই আমি কাজ করেছি। ‘স্বদেশ’ বা ‘ডন’ এর পরিচালকদের সাথে প্রথমবারের মতো কাজ করেছি আমি। আর এখন আমি প্রথমবারের মতো কাজ করছি শিমিত আমীনের সঙ্গে। হকি নিয়ে একটা ছবি করার আইডিয়াটা আমার কাছে দারুন লেগেছে।”

বর্তমানে শাহরুখ ভারতীয় সিনেমার স্পেশাল ইফেক্টের উন্নয়নে আত্মনিবেদন করেছেন।