২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রিটনি স্পিয়ারসের চেয়ে কারিনা অনেক ভালো’ Ñ তুষার কাপুর

‘কেয়া লাভ স্টোরি হ্যায়’ ছবিতে কারিনা কাপুরের গাওয়া ‘ইটস রকিং ইয়ারা কভি ইশক তো করো’ গানটি নিয়ে অনেক বাৎচিত হয়েছে। অনেকেই এই সাউন্ডট্র্যাক নিয়ে খুব আশাবাদী। তবে সবার প্রশংসাধ্বনিকে ছাড়িয়ে গেছে তুষার কাপুরের মন্তব্য। ব্যাংককে সম্পাদনা চলাকালে গানটি দেখে মুগ্ধ কাপুর বলেছেন, “ দৃশ্যগুলো অসাধারণ, আমার সাম্প্রতিককালে দেখা সবগুলো সাউন্ডট্র্যাকের মধ্যে সেরা। গানের অংশে কারিনাকে অসাধারন লেগেছে।”

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:31 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মুগ্ধ তুষার মন্তব্য করেছেন, “বলা ঠিক হবে কিনা বুঝছি না, তবে সত্যি বলতে কি, আমার সাম্প্রতিক দেখা ব্রিটনি স্পিয়ারসের ফাংকি ভিডিওগুলির চেয়েও কারিনার এই সাউন্ডট্র্যাকটা ভালো হয়েছে।”

এখানে একটা তথ্য মনে রাখা যেতে পারে, বছর কয়েক আগে কারিনা কাপুরের হাত ধরেই তুষার বলিউডে পা রাখেন। তার প্রথম ছবি ‘মুঝে কুছ কেহনা হ্যায়’ এ তার সহতারকা ছিলেন কারিনা কাপুর।

‘কেয়া লাভ স্টোরি’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০ এপ্রিল। বর্তমানে ব্যংককে এর সম্পাদনার কাজ চলছে।