২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডায়েরি ৭১’ ধারাবাহিক নিয়ে আফসানা মিমি

োবশ কেয়কিদন িবরিতর পর আফসানা িমিম আবার নাটক পিরচলনায় এেলন৷ এবার িতিন মুিਡઙযুেਤর উপর নাটক ৌতরী করেছন৷ ৸ডােয়ির ৭১৹ নােমর ধারাবিহক এই নাটকিট রচনা করেছন আজাদ আবুল কালাম৴ নজরઔল ইসলাম৴ পানઐ শাহিরয়ার সহ োবশ কেয়কজেনর রাইটাসગ পઘােনল৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বেশ কয়েকদিন বিরতির পর আফসানা মিমি আবার নাটক পরিচলনায় এলেন। এবার তিনি মুক্তিযুদ্ধের উপর নাটক তৈরী করছেন। ‘ডায়েরি ৭১’ নামের ধারাবহিক এই নাটকটি রচনা করছেন আজাদ আবুল কালাম, নজরুল ইসলাম, পান্থ শাহরিয়ার সহ বেশ কয়েকজনের রাইটার্স প্যানেল।

এটিএন বাংলায় আগামী ২৬ মার্চ থেকে নাটকটির প্রচার শুরু হবে। আর শেষ হবে ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রি থেকে নাটকের কাহিনী শুরু। আর বিজয়ের দিন ১৬ ডিসেম্বর নিয়ে নাটকের কাহিনী শেষ হবে।

নাটকের ১০ পর্বের কাজ শেষ বলে জানিয়েছেন নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান কৃষ্ণচুড়া। এই ধারাবাহিকে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, আজিজুল হাকিম, দিলারা জামান, আফরোজা বানু, শোয়েব, সানজিদা প্রীতিসহ অনেকে।

উল্লেখ্য একুশে টেলিভিশনে প্রচারিত ‘বন্ধন’ নাটকটি ছিলো আফসানা মিমি পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক। সর্বশেষ সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবল্মবনে ‘কাছের মানুষ’ নাটকটি পরিচালনা করেন তিনি।