২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশলে জাডের এইডস বিষয়ক ছবিতে থাকছেন শাহরুখ, সুস্মিতা ও অক্ষয়

ভারত সফররত হলিউডি অভিনেত্রী অ্যাশলে জাড এইডস সচেতনতা বিয়ষক একটি প্রামাণ্যচিত্র নির্মানের কাজ শুরু করতে যাচ্ছেন। পপুলেশন সার্ভিস ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির যৌথ উদ্যোগে তৈরি হবে এই চলচ্চিত্র যেখানে অভিনয় করবেন সুস্মিতা সেন, অক্ষয় কুমার ও শাহরুখ খান এর মতো বলিউড তারকারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ছবির প্রযোজক মিডিটেক এর চন্দ্রমৌলি বসু জানান, প্রামাণ্যচিত্রটির দৈর্ঘ্য হবে ১ ঘন্টা। এইডস সচেতনতা তৈরি ও আক্রান্তদের চিকিৎসার জন্য তহবিল গঠনের লক্ষ্য নিয়ে ছবিতে বলিউড তারকাদের সাথে জাডও বিশেষ ভুমিকায় হাজির থাকবে।

অ্যাশলে জাড হবেন এ ছবির ধারাবর্ণনাকারী। তিনি সুস্মিতার সাথে কামাথিপুর এলাকায় গিয়ে সেখানের যৌনকর্মীদের সাথে কথা বলবেন। অক্ষয় কুমারকে দেখা যাবে জয়পুরের ট্রাক ড্রাইভারদের সাথে বলে ভারতে রোটির অবস্থা এবং আক্রান্তদের সম্পর্কে বোঝার চেষ্টা করছেন। আগস্ট নাগাদ ছবিটির কাজ শেষ হবে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।