২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেন উৎসবে আসবেন সালমান রুশদী

এ বছর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় বার্ষিক পেন উৎসবে লেখক ও পারফরমারদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নোবেল বিজয়ী নাদিনে গর্ডিমার, সালমান রুশদি ও স্টিভ মার্টিন। তৃতীয় বার্ষিক এই পেন ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যাল শুরু হবে ২৪ এপ্রিল, শেষ হবে একই মাসের ২৯ তারিখে। খবর এপি’র।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আন্তর্জাতিক পেনই পৃথিবীর সবচেয়ে পুরোনো মানবাধিকার সংস্থা এবং লেখকদের সংগঠন। জাতিগত বিদ্বেষ বিভেদ দুর করে পারষ্পরিক সমঝোতা গড়ে তোলার লক্ষে ১৯২১ সালে এটি স্থাপিত হয়। বর্তমানে দুনিয়াব্যপী ২৯০০ বিশিষ্ট লেখক, সম্পাদক ও অনুবাদক এর সদস্য। বিভিন্ন দেশের লেখকদের মধ্যে যোগাযোগ এবং লেখকের স্বাধীনতা বজায় রাখার ব্যাপারে এই সংগঠনটি সবচেয়ে জোড়ালো ভূমিকা রেখে থাকে। এর আগে ডব্লিউ এইচ অডেন, জেমস বল্ডউইন, রবার্ট ফ্রস্ট, ল্যাংস্টন হিউজেস, টমাস মান, আর্থার মিলার, জন স্টেইনবেকের মতো খ্যাতিমান লেখকরা এর সঙ্গে জড়িত ছিলেন।

এ বছরের পেন উৎসবের থিম ‘ হোম অ্যান্ড অ্যাওয়ে’। বুধবার উৎসবের ঘোষণা দেওয়ার সময় এ কথা জানান পেন এর পরিচালক কারো লেউলিন। এক বিবৃতিতে তিনি বলেন যে সাম্প্রতিককালে অভিভাসন আইনের কড়াকড়ির কারণে সকলের পক্ষে যুক্তরাষ্ট্রকে নিজেদের বাড়ি বলে ভাবার বিষয়টি বিতর্কিত হয়ে দাড়িয়েছে। এ বিষয়টি এবারের উৎসবের মুক্ত আলোচনায় তুলে ধরা হবে। বাড়ি বলতে আসলে কী বোঝায়, এর সাথে আমরা কীভাবে নিজেদের সম্পর্কিত করি সে সবই উঠে আসবে এই আলোচনায়।

উৎসবে অন্যান্যের মধ্যে আরো থাকবেন ডন ডেলিলো, জোনাথন ফ্রাঞ্জেন, ডেভ এগারস, মেরিলিন রবিনসন, নেইল গেইমান, স্যাম শেপার্ড, শিল্পী প্যাটি স্মিথ ও অভিনেতা -  পরিচালক সিডনি পোলাক।

উৎসবের অন্যান্য কর্মকান্ডের মধ্যে থাকবে টাউন হলে পাঠ উৎসব। সেখানে রুশদি, গর্ডিমারসহ আরো অনেকে তাদের লেখা থেকে পাঠ করে শোনোবেন। এবারে ‘দি আর্থার মিলার ফ্রিডম টু রাইট’ ভাষন দেবেন ডেভিড গ্রসম্যান।