২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমা ওয়াটসন হ্যারি পটার এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন

হ্যারি পটার চলচ্চিত্রে আর অভিনয় করছেন না এমা ওয়াটসন -- নিউজ অফ দি ওয়ার্ল্ড এর এ খবরকে মিথ্যে প্রমাণ করে এই সিরিজের পরবর্তী ছবি দুটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এমা ওয়াটসন। শুক্রবার ওয়ার্নার ব্রাদার্স সুত্রে জানা যায় এ খবর। ওয়াটসনের সাথে রুপার্ট গ্রিন্টও অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। হ্যারির বন্ধু রন ওয়েসলির ভুমিকায় অভিনয় করবেন তিনি যথারীতি। এমা হ্যারির স্কুল বান্ধবী হারমিওন গ্রেঞ্জারের ভুমিকায় অভিনয় করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

“হারমিওন এর চরিত্রটি ছেড়ে যাওয়া আমার পক্ষে মুশকিল। সেই আমার নায়ক। ” ওয়ার্নার ব্রাদ্রার্স ফিল্ম স্টুডিওর পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলেছেন এমা। তবে এর আগে চবিতে অভিনয় না করার ব্যাপারে তার সিদ্ধান্তটির ব্যাপারে সে কিছু জানায়নি।

সম্প্রতি বিভিন্ন নিউজ অফ দি ওয়ার্ল্ডসহ বেশ কিছু গনমাধ্যমে খবর হয়েছিল যে  ১৬ বছরের এমা আর এই চরিত্রটি অভিনয় করতে চান না। ওই চরিত্রে অভিনয় করে তাকে হ্যারি পটারের মেয়ে হিসেবে সীমিত গন্ডির ভিতরে আটকে থাকতে হচ্ছে। স্কুলেও তাকে এ নিয়ে কথা শুনতে হয়। সুতরাং আর নয়।

এই খবরে বিচলিত হয়ে ওয়ার্নার ব্রাদার্স এমাকে ধরে রাখার জন্য তার সম্মানী দ্বিগুন করে দেয়ার প্রস্তাব দিয়েছে বলেও শোনা যায়। তার অনুপস্থিতি যে ছবির জন্য ক্ষতিকর সেটা স্বীকার করেন প্রযোজক সংস্থা। এমা না থাকলে তার লক্ষ লক্ষ ভক্ত হয়তো এ ছবি থেকে মুখ ফিরিয়ে নেবে এমন আশংকাও করেন তারা। ওইসব খবরের প্রেক্ষিতে ব্রাদার্স অবশ্য বলেছিল, তারা যে করেই হোক এমাকে এ ছবির বাকী পর্বগুলোতে অভিনয়ের ব্যাপারে রাজী করাবেন। দেখা যাচ্ছে তারা সফলকাম হয়েছেন।

র‌্যাডক্লিফ, এমা ও গ্রিন্ট এই তিনজনকে হ্যারি পটারের প্রধান তিনটি চরিত্রে নিয়ে ২০০১ সালে হ্যারি পটার সিরিজের যাত্রা শুরু হয় রুপালী পর্দায় ‘হ্যারি পটার অ্যান্ড দি সরসারারস স্টোন’ পর্বটির মাধ্যমে। বিশ্বজুড়ে কেবল টিকেট বিক্রির মাধ্যমেই ৯৭৬ মিলিয়ন ডলার আয় করে ছবিটি।

এরপরে এর আরো তিনটি পর্ব তৈরি হয়। মোট ৪টি ছবি দিয়ে হ্যারি পটারের আয় দাড়ায় ৩.৫ বিলিয়ন ডলার। এর পঞ্চম পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দি ফিনিক্স’ মুক্তি পাবে ১৩ জুলাই।

পর্বগুলো তৈরি হতে হতে এর চরিত্রদের বয়স বেড়ে যাবে বলে আশংকা আগে থেকেই ছিল। ১৭ বছরের র‌্যাডক্লিফ ও ১৮ বছর বয়সী গ্রিন্ট এরই মধ্যে মঞ্চে ও পর্দায় অন্য ছবিতে তুলনামূলক বয়স্ক চরিত্রে অভিনয় শুরু করেছেন এরই মধ্যে। র‌্যাডক্লিফ সম্প্রতি লন্ডনে ‘ইকাস’ নামের এক মঞ্চ প্রযোজনায় নগ্নভাবে উপস্থিত হয়ে আলোড়ন তুলেছেন। গত বছর গ্রিন্টও ‘ড্রাইভিং লেসনস’ ছবিতে কৌমার্য হারানো এক তরুনের ভুমিকায় অভিনয় করেন।