২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেশাল ইফেক্টের মিশন নিয়ে নেমেছেন কিং খান

বলিউডের ছবির বাজারকে দুনিয়াব্যাপী সম্প্রসারিত করে দেওয়ার পথে এখন যে সব বাধা রয়েছে তার মধ্যে অন্যতম স্পেশাল ইফেক্টের দুর্বলতা। হলিউডের ছবিগুলোর স্পেশাল ইফেক্টের কথা মাথায় রাখলে ‘ম্যায় হু না’ কিংবা ‘কৃশ’ বা ‘ধুম টু’র স্পেশাল ইফেক্টকে নিতান্ত শিশুতোষ বলেই মনে হবে। এ নিয়ে বেজায় মনোবেদনায় আছেন বলিউড কিং শাহরুখ খান। কায়োমনোবাক্যে তিনি চান বলিউডের ছবিগুলোর স্পেশাল ইফেক্টের মান আরো উন্নত হোক। সে লক্ষে তিনি সম্প্রতি মাস তিনেকের ছুটি নিয়ে নিজের প্রযোজনা সংস্থার কারিগরি দক্ষতা বাড়ানোর ব্যাপারে কাজে নামবেন। শুক্রবার ভারতীয় এক ভারতীয় পত্রিকা জানিয়েছে এ খবর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

শাহরুখ খান বলেন, “ আমাদের স্পেশাল ইফেক্ট দুনিয়ার সেরা হোক এটাই আমার চাওয়া। এ জন্য আমি ঠিক করেছি আগামী তিন মাস আমাদের প্রযোজনা সংস্থায় এ লক্ষ্যে কাজ করবো।”

হলিউডি চলচ্চিত্র দেখে দর্শকদের চোখ কান মনমেজাজ যেভাবে তৈরি হচ্ছে তাতে ফাঁকিবাজি করে স্পেশাল ইফেক্ট করার আর সুযোগ নেই। এ কারণে ছবি হিট করাতে বলিউডের অনেক প্রযোজকই বাইরে থেকে এই প্রযুক্তিতে দক্ষ লোক নিয়ে আসছেন।

এই মুহুর্তে বলিউডে কী মানের স্পেশাল ইফেক্ট আশা করেন, এমন প্রশ্নের জবাবে ৪১ বছর বয়ষ্ক খান বলেন, “ '৩০০'  দেকেছেন? আমাদের লক্ষ্য ওই মানের স্পেশাল ইফেক্ট তৈরি করা।”