মার্চ অফ দ্যা পেঙ্গুইন প্রামাণ্যচিত্রে হিন্দি ধারাভাষ্য দিচ্ছেন অমিতাভ বচ্চন
অস্কার জয়ী ডকুমেন্টরি ‘মার্চ অফ দ্য পেঙ্গুইন’ ভারতে মুক্তি পেতে যাচ্ছে ১৩ এপ্রিল। আর এতে হিন্দি ধারাভাষ্য দিচ্ছেন অমিতাভ বচ্চন। মুল প্রামাণ্যচিত্রে ধারাভাষ্য দিয়েছেন হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান।
ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে অ্যাডলাবস। ভারতীয় ভার্সনটির নাম রাখা হয়েছে ‘পেঙ্গুইন: এ লাভ স্টোরি’। ইংরেজী, হিন্দি, তেলেগু ও তামিল এই মোট চারটি ভাষায় ডাব করে প্রামাণ্যচিত্রটি সারা ভারতবর্ষে মুক্তি দেয়া হবে।
মার্চ অফ দ্যা পেঙ্গুইন প্রামাণ্যচিত্রটি ২০০৬ সালে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে অস্কার জয় করে। একই বছর সেরা চিত্রনাট্য ও সম্পদনার জন্য বাফটা পুরস্কারের জন্যও এটি মনোনয়ন পায়। মুক্তির পর থেকে শুধু মাত্র আমেরিকাতেই ছবিটি ৭৭.৩ মিলিয়ন ডলার আয় করে। সূত্রঃ ওয়েবসাইট
