২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলি যে কারনে ভিয়েতনাম থেকে বাচ্চা নিচ্ছেন

ম্যাডোক্স, জাহারা আর সোহিলের পর ব্র্যাড -- জোলি দম্পতি এবার ভিয়েতনাম থেকে শিশু দত্তক নিতে যাচ্ছে। এই নিয়ে তাদের দত্তক নেওয়া শিশুর সংখ্যা হবে চার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ভিয়েতনাম থেকে শিশু দত্তক নেওয়ার জন্য ইতিমধ্যেই জোলি প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করেছেন। ভিয়েতনামের

আন্তর্জাতিক দত্তক বিভাগের প্রধান ভু ডুক লঙ অ্যাসোসিয়েট প্রেসকে জানান, ‘জোলি দম্পতি ৩ থেকে ৪ বছর বয়সী শিশু দত্তক নেওয়ার জন্য আগ্রহী। সে হিসেবে হো চি মিন শহরের টাম বিন এতিমখানা থেকে একটি শিশুকে নির্বাচিত করা হয়েছে।’

এতো দেশ থাকতে কেন ভিয়েতনাম? এর উত্তর হিসেবে বলা যায়, জোলি বেশ কয়েকবার দক্ষিনপূর্ব এশিয়াতে ঘুরে বেড়িয়েছেন। ভিয়েতনামে গিয়েছেন দুবার। সম্প্রতি গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে জোলি এ প্রসঙ্গে তার ভাবনার কথা তুলে ধরতে গিয়ে বলেন কম্বোডিয়া থেকে ম্যাডক্স আর ইথোপিয়া থেকে জাহারাকে দত্তক নেওয়ার পর ভিয়েতনাম থেকে একটি শিশু দত্তক নিলে ভালই হয়।

দত্তক নেওয়া হয়ে গেলে তারা লস অ্যাঞ্জেলসের বাসায় ফিরে আসবেন। সেখানে পিট শুরু করবেন নতুন ছবির কাজ। আর জোলি সময় কাটাবেন তার শিশুদের নিয়ে। জোলি কয়েকদিন আগে বলেছিলেন, “ আমি আরো বাচ্চা চাই। বাচ্চাদের সঙ্গে আমি খুবই ভালো সময় কাটাচ্ছি।”