২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থামস আপের ঝুঁকিপুর্ন বিজ্ঞাপনচিত্রে অক্ষয়

রুপালী পর্দায় তারকারা যেভাবে উঁচু দালান থেকে লাফ দিয়ে পরেন, দড়ি ঝোলাঝুলি ইত্যাদি করেন বাস্তবে তাদের সেসব করতে দিলে নির্ঘাৎ চিৎপটাং হবেন। মূলত তাদের হয়ে ওইসব ঝঁকিপূর্ন কাজগুলো করে দেন স্টান্টম্যানরা। তবে কিছু কিছু তারকা আছেন যারা নিজেরাই ওসব কাজে দক্ষ। যেমন হলিউডের জ্যাকি চ্যান কিংবা বলিউডের অক্ষয় কুমার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়া বলিউড নায়ক অক্ষয় অধিকাংশ সময় শুটিংয়ের অ্যাকশন দৃশ্যে ডামি ব্যাবহার না করে নিজেই কাজটা সারেন। ভারতের কোমল পানীয় থামস আপ এর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর পানীয়টির বিজ্ঞাপনচিত্রেও দুঃসাহসী কাজ দেখিয়েছেন। সম্প্রতি এই পানীয়র নতুন এক বিজ্ঞাপনচিত্রে তিনি দুঃসাহসিক কাজে অংশ নিতে যাচ্ছেন আবারো। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

এই পানীয়টির একটি বিজ্ঞাপনচিত্র নির্মিত হতে যাচ্ছে যার স্লোগান হচ্ছে ‘এনিথিং ফর থান্ডার’। এই পানীয়ের বিজ্ঞাপনচিত্রের জন্য এর আগে হেলিকপ্টার থেকে লাফ দিয়েছিলেন অক্ষয়। এবার তার চেয়েও ভয়ংকর ইয়ামাকাসিতে অংশ নেবেন তিনি।

এক্সট্রিম স্পোর্টস হিসেবে পরিচিত ‘ইয়ামাকাসি’ মার্শাল আর্টের একটি খেলা। এর জন্য প্রচুর সাহস আর দমের দরকার। অক্ষয়ের এই খেলার প্রশিক্ষন রয়েছে আগে থেকেই।

‘ইয়াকামসি’ জাপানি শব্দ। যার মানে হতে পারে ‘বলিষ্ট শরীর, দৃঢ় মন, শক্তিশালী মানুষ ’। ফরাসী ভাষার অবশ্য এর কাছাকাছি অর্থ হচ্ছে ‘প্রচুর দম’। তবে সবগুলো বিশেষণই অক্ষয়ের সাথে যায়।

থামস আপের পক্ষ থেকে জানানো হয়, আগে এই খেলা ভারতে কখনো কেউ দেখায়নি। অক্ষয়ই প্রথম খেলাটি দেখাবেন। এই গ্রীষ্মেই বিজ্ঞাপনটি মুক্তি দেয়া হবে।

কিছুদিন আগে অক্ষয় বিশিষ্ট ক্রিকেট তারকা যুবরাজের সঙ্গে মাইক্রোসফটের এক্স বক্স ৩৬০ এর জন্য একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন। এর আগে ব্যাগপাইপারের জন্য একটি বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন।