ডিজনির অ্যানিমেশনে কৃষ্ণাঙ্গ রাজকন্যা
ওয়াল্ট ডিজনী স্টুডিও অ্যানিমশেন বানানোর ক্ষেত্রে দীর্ঘদিন হয় পুরোপুরি কম্পিউটার নির্ভর হয়ে পড়েছিলো। এবার তারা আবার পূর্বের মতো হাতে আঁকা ছবির উপর নির্ভর করে অ্যানিমেশন বানাতে যাচ্ছে।
এতে প্রধান চরিত্রে রয়েছে একজন কৃষ্ণাঙ্গ বালিকা। রূপকথার গল্প নিয়ে তৈরি এই অ্যানিমেশনটির নাম ঠিক করা হয়েছে ‘দি ফ্রগ প্রিন্সেস’। ফ্রগ প্রিন্সেস অর্থাৎ ম্যাডি একজন আফ্রো আমেরিকান।
ছবিটি তৈরী করবেন ‘দি লিটল মারমেইড’ এবং ‘আলাদিন’ খ্যাত জন মাসকার এবং রন ক্লিমেন্টস।
ওয়াল্ট ডিজনি স্টুডিওর চেয়ারম্যান ডিক কুক বলেন, “পুরো ইউনিটের টিমওয়ার্ক হবে দুর্দান্ত। এ অ্যানিমেশনটি হতে যাচ্ছে অসাধারণ একটি ভালোবাসার কাহিনী যার পুরোটা হবে উত্তেজনা এবং রোমাঞ্চে ঠাসা।”
দি ফ্রগ প্রিন্সেস মুক্তি পাবে ২০০৯ সালে।
