পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয় করছেন ভারতের কুসুম সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নওশীন
ভারতের স্টার প্লাসের হিট সিরিয়াল ‘কুসুম’এর জনপ্রিয় অভিনেত্রী নওশীন আলি সর্দার। এবার তিনি ছোট পর্দার গন্ডি পেরিয়ে আসছেন বড় পর্দায়। তবে ভারতীয় কোন চলচ্চিত্রে নয়। তিনি বড় পর্দায় কাজ করার জন্য সীমান্ত পার হয়ে পাকিস্তান যাচ্ছেন। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
জাভেদ ফাজিল পরিচালিত ‘একদিন লৌট কে আওগা’ ছবিতে অভিনয় করছেন তিনি। আর এই ছবির মাধ্যমে তিনি প্রথম বড় পর্দায় পা রাখবেন। অ্যাকশন ও ড্রামাধর্মী এই ছবিতে আরো অভিনয় করছেন হুমায়ুন সায়ীদ. নাদীম ও জাভেদ শেখ।
তবে এটিই পাকিস্তানে নওশীনের প্রথম কাজ নয়। এর আগে তিনি ‘আনা’ নামের একটি পাকিস্তানি সিরিয়ালে কাজ করেছেন
