২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে খেয়েছে আমির খানের কোক?

শুরু হয়েছে গরমকাল, চাই ঠান্ডা কোলা, হাজির আমির খান। এবারে জনপ্রিয় এই পানীয়ের বিজ্ঞাপনে তাকে দেখা যাচ্ছে এক রেলওয়ে অ্যাটেন্ডান্টের ভুমিকায়। ধুসর চুল, পরনে লাল ইউনিফর্ম, ডান কানে গোঁজা পেনসিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কোক নিয়ে এর আগে যতগুলো বিজ্ঞাপন করেছেন এই বলিউড তারকা তার মধ্যে এটি সবচেয়ে দুর্বল বলে মত প্রকাশ করেছে ইন্ডিয়াএফএমডটকম। তাদের বক্তব্য, বিজ্ঞাপনটা দেখে তেমন মজা মেলে না, কোক ব্রান্ডের ইমেজও যে এতে খুব একটা বেড়েছে তা মনে হয় না।

বিজ্ঞাপনে দেখা যায় চলন্ত ট্রেনে আমিরর এক বোতল কোক নিয়ে যাচ্ছেন। একটা টানেলের ভিতর দিয়ে যাওয়ার পরে দেখা যায় বোতলাটা খালি হয়ে গেছে। অন্ধকার ওই মুহুর্তটুকুতে কে কোকের বোতলটা খালি করলো? সন্দেহের চোখে তাকান আমির একেকজন যাত্রীর দিকে। সবাই বিব্রত বোধ করতে থাকে। কিছুন পর একসময় আমির খান নিজেই ঢেকুর তোলেন, এবং লজ্জিত হাসি দিয়ে চলে যান।

এই বিজ্ঞাপনের একমাত্র আকর্ষণীয় দিক হচ্ছে আমির খানের নয়া গেটআপ।

কোকের এই নতুন বিজ্ঞাপনের আইডিয়াটা রেরিয়েছে প্রসুন যোশীর মাথা থেকে, একে চিত্রায়িত করেছেন রাম মাধবনী।