২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটলস এর গানগুলি বিক্রি করে দেবেন জ্যাকসন

একরকম বাধ্য হয়েই বিটলস এর সবগুলো গানের মালিকানা ছেড়ে দিতে হচ্ছে মাইকেল জ্যাকসনকে। ১৯৮৫ সালে পল ম্যাকার্টনির চরম আপত্তি সত্বেও ওই গানগুলির স্বত্ব কিনে নিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

নিজের বিলাসবহুল জীবনযাত্রা এবং শিশু নির্যাতন মামলা সামলাতে গিয়ে বিস্তর ধারদেনায় ডুবে যান এই সঙ্গীত তারকা। বেশ কিছু দিন আগে আগে নগদ অর্থের প্রয়োজনে তিনি বাধ্য হয়ে ওই মুল্যবান সংগ্রহের আংশিক মালিকানা বিক্রি করে দেন সনির কাছে যার আর্থিক মূল্য ছিল ৭৫০ মিলিয়ন ডলার। ওই টাকার একটা অংশ ঋণের জন্য সিকিউরিটি হিসেবে কাজে লাগিয়েছেন তিনি।

সনির সাথে চুক্তি মোতাবেক ৩১ মে বাকী গানগুলির স্বত্বও তাকে ছেড়ে দিতে হবে। সনির কাছ থেকে যে নগদ অর্থ পাবেন তা দিয়ে ইতিমধ্যে জমে ওঠা ১৫০ মিলিয়ন পাউন্ডের ঋণের বোঝা হালকা করার পরিকল্পনা রয়েছে তার।

তবে ফক্স নিউজ এন্টারটেইনমেন্টের কলামিস্ট রজার ফ্রেইডম্যান মন্তব্য করেছেন, “ এ ধরনের চুক্তি মাইকেল জ্যাকসনের মতো অমিতব্যয়ী তারকার ভাগ্য বদলাবে না যে কিনা ঘুরে বেড়ানো, বিলাসবহুল হোটেলে থাকার পিছনে বিস্তর অর্থ খরচ করে, নিজের কেনাকাটার জন্য খেলনার দোকান পর্যন্ত বন্ধ করে রাখে।” তথ্যসূত্র : ওয়েবসাইট।