২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হচ্ছেন সোনু নিগাম

গায়ক ও অভিনেতা সোনু নিগাম বাবা হতে যাচ্ছেন। অতি সম্প্রতি সোনু এবং তার স্ত্রী মধুরিমাকে একসঙ্গে রাজনীতিবিদ জে কে পাঠকের এক পার্টিতে দেখা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 05:03 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কয়েক সপ্তাহ আগে সোনুর সংসারের ভাঙ্গন নিয়ে যে গুঞ্জন উঠেছিলো তা কতটুকু সত্যি ছিলো বোঝা মুশকিল। কারন ওই পার্টিতে তাদের দুজনকে বেশ স্বাভাবিক ও অন্তরঙ্গ অবস্থাতেই দেখা গেছে।

দিনকতক আগেই তারা দুজন ঘুরে এসেছেন মিশর থেকে। মিডিয়ার প্রচারণায় এক পর্যায়ে মনে হয়েছিলো তারা বিবাহ বিচ্ছেদের একেবারে চুড়ান্ত পর্যায়ে রয়েছেন। কিন্তু সন্তান আগমনের খবরে মনে হচ্ছে সমস্যা কিছু থাকলেও তা পুরোপুরিই মিটে গেছে।