ভালবাসার খোঁজে পামেলা অ্যান্ডারসন
“ আমার এখন একটা ফাটাফাটি প্রেম করা দরকার” মুক্তকণ্ঠে এই চাহিদার কথা জানিয়েছেন বেওয়াচখ্যাত নায়িকা পামেলা এন্ডারসন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “ইদানিং আমার খুবই একা একা লাগে। দুই ছেলেকে নিয়ে আমি খুবই সংযমী জীবন যাপন করছি। তবে সেটা কতদিন পারবো কে জানে।”
চার মাস আগে আমেরিকান র্যাপ গায়ক কিড রকের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় পামেলার। এরপর থেকেই পামেলার একাকী জীবন শুরু। তবে অনেকেই মনে করছেন প্রাক্তন এই প্লেবয় মডেলের জন্য সত্যিকারের প্রেমিক পুরুষ খুঁজে পাওয়া একটু দুষ্কর হবে। কারণ বয়সটা তার চল্লিশের কোঠায়।
যা হোক, যতদিন প্রেম ভালবাসা না হচ্ছে ততদিন ফ্যান্টাসিধর্মী নাটকে অভিনয় করে সময় পার করবেন তিনি। এ জন্যএখন জোট বেঁধেছেন ‘বেওয়াচ’ প্রযোজকদের সাথে। সূত্র : ওয়েবসাইট।
