২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাক্সের সঙ্গে খেলে তার কান্না থামালেন জোলি

ভিয়েতনাম থেকে এঞ্জেলিনা জোলির সন্তান দত্তক নেওয়ার সংবাদ এখন সারা বিশ্বেই ফলাও করে প্রচার হচ্ছে। খোদ ভিয়েতনামের পত্রিকাগুলোও বসে নেই। শুক্রবার সেখানকার পত্র পত্রিকার বিশাল অংশ দখল করে রেখেছে প্যাক্স থেইন এবং জোলি বিষয়ক সংবাদ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার রাতে জোলি তার দত্তক পুত্র প্যাক্সকে আনতে ট্যাম বিন অনাথ আশ্রমে যান। সেখানে জোলি তাকে আনতে গেলে প্যাক্স কান্না জুড়ে দেয়। তাকে থামাতে সঙ্গে সঙ্গে জোলি তাকে জড়িয়ে ধরেন এবং ভিয়েতনামী ভাষায় বলতে থাকেন, ‘খং সাও দাও, খং সাও দাও’। যার মানে ‘কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই’। ভিয়েতনামের ‘লাউ ডং’ পত্রিকা এ তথ্য জানায়।

জোলি ভিয়েতনামী বাচ্চা দত্তক নেওয়া উপলক্ষে বেশ কিছু ভিয়েতনামী শব্দ শিখেছেন। তিনি এখন সেগুলো প্যাক্সের উপর প্রয়োগ করছেন। প্যাক্সের যাতে মন খারাপ না হয় সেজন্য তিনি তার সঙ্গে খেলাধুলা করে মন ভালো করার চেষ্টা করছেন।

অনাথ আশ্রম কর্তৃপক্ষের বরাত দিয়ে তুওই ত্রি পত্রিকা জানায়, প্যাক্স ফ্রাইড নুডলস এবং ইয়োগার্ট খুবই পছন্দ করে। সে এক থেকে দশ পর্যন্ত ইংরেজীতে বলতে পারে।