২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে হ্যারি পটারের উপর ডাকটিকেট বের করেছে

ফরাসী ডাক বিভাগ এক সেট ডাকটিকেট ও কিছু পণ্যসামগ্রী নিয়ে হ্যারি পটারের সর্বশেষ ছবি মুক্তির বিষয়টি উদযাপন করছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:03 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এই সপ্তাহে ফ্রান্সের অভ্যন্তরীন ডাক চলাচলে এই ডাকটিকেট ব্যবহৃত হবে। এই ডাকটিকেটে রন ওয়েসলিকে দেখা যাবে। আন্তর্জাতিক মেইলের জন্য বেছে নেয়া হয়েছে হারমিওন গ্রেঞ্জারকে।

ফ্রান্সই যে ডাকটিকেটে পয়লাবারের মতো হ্যারি পটারের ছবি ব্যবহার করলো তা নয়। এর আগে অস্ট্রেলিয়া, তাইওয়ানও এ কাজ করেছে।

 জে কে রোওলিং এর এই জনপ্রিয় সিরিজের সপ্তম ও সর্বশেষ খন্ড ‘হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোস’ প্রকাশিত হবে আগামী ২১ জুলাই। হোগার্ট স্কুলে হ্যারির শেষ বর্ষের গল্পই এই পর্বের উপজীব্য।

হ্যারি পটার সিরিজের কাহিনী নিয়ে এ পর্যন্ত ৪টি হিট চলচ্চিত্র নির্মিত হয়েছে। পঞ্চম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দি ফিনিক্স’ মুক্তি পাবে ১৩ জুলাই। সূত্র : ওয়েব সাইট।