২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে মজার মা খেতাবে ভূষিত হলেন অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের সবচেয়ে মজার মা হিসেবে ভূষিত হলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। চলচ্চিত্র বিষয়ক ওয়েব সাইট পিয়ারল্যান্ডডিন ডট কমের এক জরিপে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নির্ধারন করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এ জরিপ চালানো হয়। সবচেয়ে বেশী ভোট পান জোলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টাইটানিকখ্যাত অভিনেত্রী কেট উন্সলেট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তৃতীয় হয়েছেন রিস উইদারস্পুন। চতুর্থ এবং পঞ্চম হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ান তারকা কেট ব্ল্যাঙ্কেট ও ক্যাথরিন জেটা জোন্স।

এই জরিপে তিন হাজার ইন্টারনেট ব্যবহারকারী অংশ নেয়। সাইটটির মুখপাত্র ক্যাথরিন জ্যাকব জানান, “সম্ভবত জোলির জয়ের কারণ হচ্ছে তার সৌন্দর্য। এই ধারালো সৌন্দর্যের কারণেই তার ভক্তের সংখ্যা বেশি।”

হলিউডের ‘মজার মা’ খেতাবে ভূষিত হওয়া শীর্ষ দশ অভিনেত্রীরা হলেন ---

১.অ্যাঞ্জেলিনা জোলি,

২.কেট উন্সলেট,

৩.রিস উইদারস্পুন,

৪.কেট ব্ল্যাঙ্কেট,

৫.ক্যাথরিন জেটা জোন্স,

৬.কেটি হোমস,

৭.ডেমি মুর,

৮.জুলিয়া রবার্টস,

৯.নিকোল কিডম্যান এবং

১০.জিনেথ প্যাল্ট্রো।