এলআরবি’র নতুন অ্যালবামের কাজ শেষ পর্যায়ে
হার্ডরক ব্যান্ড এলআরবি’র নতুন অ্যালবামের কাজ এগিয়ে চলেছে। তবে অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। ব্যান্ড লিডার আইয়ুব বাচ্চু জানান,“এল আর বি’র আলাদা শ্রোতা আছে।
তাই তাড়াহুড়া করে অ্যালবামের কাজ করছি না। আমাদের প্রায় ৫টির মতো গানের কাজ শেষ। এবারের অ্যালবামের বৈশিষ্ট হচ্ছে গানগুলির কথায় রিপিটেশন নাই। প্রথম থেকে শুরু হয়ে অনেকটা গল্পের মতো করে শেষ হবে। এরকম গান আমরা ‘তবুও’ অ্যালবামে করেছিলাম।”
এলআরবি সর্বশেষ ‘মনে আছে নাকি নাই’ অ্যালবামটি প্রকাশ করে ২০০৫ সালের সেপ্টেম্বরের ৯ তারিখে।
