প্রথমবারের মতো ডকুমেন্টারি তৈরি করলেন ফেরদৌস ওয়াহিদ
আশির দশকের জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ বেশ কিছুদিন ধরে গানের চেয়ে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণেই বেশি সময় দিচ্ছেন। সম্প্রতি তিনি একটি ডকুফিচার ফিল্ম তৈরি করেছেন যার বিষয় হচ্ছে পরিবেশ দুষণ ও তথ্যপ্রযুক্তি। জোনতা (তঙঘঞঅ) নামের একটি সংগঠনের অর্থায়নে নির্মিত এই ডকুমেন্টরির ব্যপ্তিকাল ১৫ মিনিট। এটা তার জীবনের প্রথম ডকুমেন্টরি। এর আগে তার ওয়াহিদ পরিচালিত তিনটি নাটক ‘ডেঞ্জারম্যান’, ‘দুরন্ত অভিযান’ ও ‘কয়েদি’ চ্যানেল আইতে প্রচারিত হয়েছে।
কয়েকদিন আগে ফেরদৌস ওয়াহিদ পরিচালনা করেছেন আরেকটি নাটক। এটির সম্পূর্ন শুটিং হয়েছে অস্ট্রেলিয়াতে। ‘অনাকঙ্খিত’ নামের এই নাটকে দেশের কোন পরিচিত শিল্পীকে নিয়ে কাজ করেননি ফেরদৌস ওয়াহিদ। অভিনয় করেছেন বাংলাদেশের অষ্ট্রেলিয়া প্রবাসী তিনজন ছেলে। তারা ছাড়াও আছেন একজন ভারতীয় ও চারজন আমেরিকান শিল্পী।
পরিচিত মুখ নিয়ে কাজ না করার কারণ হিসেবে ফোরদৌস ওয়াহিদ জানান, “আমি সবসময় নতুনদের নিয়েই কাজ করতে পছন্দ করি। কারণ আমার বিশ্বাস যে, নাটক নির্মাণ ভালো হলে দর্শক গ্রহণ করবেই। শুধু পরিচিত বা জনপ্রিয় নায়ক নায়িকা নিয়ে কাজ করলেই যে নাটক ভালো হবে এমন কোন কথা নেই। এর আগে আমি তিনটি নাটক পরিচালনা করেছি। সেগুলোর কোনটাতেই পরিচিত কোন নায়ক বা নায়িকা নিই নি।”
তার এই নতুন নাটকটির শুটিংয়ের কাজ শেষ। এখন চলছে সম্পাদনার কাজ।
