২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারে আর থাকছেন না এমা?

হ্যারি পটারের যাদু কি শেষ? অন্তত এর মায়াজাল থেকে যে বেরিয়ে আসছে এমা সেটা একরকম নিশ্চিত। হ্যারি পটার সিরিজের শেষ দুটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমা। নিউজ অফ দি ওয়ার্ল্ড জানিয়েছে এ খবর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

১৬ বছরের এমা ওয়াটসন হ্যারির স্কুল বান্ধবী হারমিওন গ্রেঞ্জারের ভুমিকায় অভিনয় করতো। রবিবার নিউজ অফ দি ওয়ার্ল্ড এর প্রতিবেদককে সে জানায়, এর ষষ্ট ও সপ্তম চলচ্চিত্রে সে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এমার সম্মানী দ্বিগুন করে দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে তার আয় দাড়াতো প্রতি ছবিতে ২ মিলিয়ন পাউন্ড। তৎসত্ত্বেও সে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

ছবিতে রন ওয়েসলির ভুমিকায় অভিনয় করে যে রুপার্ট গ্রিন্ট, সে বলেছে, “এমা আর এ ছবিতে অভিনয় করতে চায় না। স্রেফ হ্যারি পটারের ছবির মেয়ে হিসেবে আর পরিচিত হতে চায় না সে।” গ্রিন্ট বলেছে ওই চরিত্রে অভিনয় করা নিয়ে তাকে স্কুলে কিছু বিরুপ প্রতিক্রিয়ার সম্মুখিন হতে হয়েছে।

হ্যারি পটারে অভিনয় না করার সিদ্ধান্ত নেয়ায় গ্রিন্ট ও ড্যানিয়েল দুজনেই এমাকে এখন এড়িয়ে চলে বলে জানিয়েছে গ্রিন্ট।

ছবির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এর এক মুখপাত্র বিবিসিকে অবশ্য বলেছেন, “আমরা খুবই আশাবাদী যে এমা ফিরে আসবে।”

হ্যারি পটার সিরিজ চলচ্চিত্রের পঞ্চম পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দি ফিনিক্স’ আগামী জুলাইয়ে মুক্তি পাবে। পরবর্তী ছবি দুটিতে অভিনয় না করলে এটিই হবে এমার অভিনয় করা সর্বশেষ হ্যারি পটার।