২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ানা জোনসের নায়িকা হতে যাচ্ছেন ব্লাংশেট

দীর্ঘ প্রতিক্ষিত ইন্ডিয়ানা জোনস সিরিজের পরবর্তী ছবিতে হ্যারিসন ফোর্ডের বিপরীতে অভিনয়ের ব্যাপারে আলাপ আলোচনা করছেন কেট ব্লাংশেট। শনিবার তার এক মুখপাত্র লিজা কাস্টেলার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের কাছে খবরটি নিশ্চিত করে বলেছেন, “হ্যা, উনি এ ব্যাপারে কথাবার্তা বলছেন।” তবে এর বেশি কিছু জানান নি তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এ বছরের শেষ নাগাদ ছবির কাজ শুরু হওয়ার কথা। ছবির পরিচালক স্টিভেন স্পিলবার্গ। প্রযোজক হিসেবে থাকবে ‘স্টার ওয়ার্স’ এর স্রষ্টা জর্জ লুকাস এর লুকাসফিল্ম।

এর আগে ইন্ডিয়ানা জোনস সিরিজের তিনটি পর্ব নির্মিত হয়েছে। ১৯৮১ সালে ‘রেইডার্স অফ দি লস্ট আর্ক’, ১৯৮৪ সালে ‘টেম্পল অফ ডুম’ এবং ১৯৮৯ সালে ‘দি লাস্ট ক্রুসেড’। এর সবগুলিতেই নায়কের ভুমিকায় ছিলেন হ্যারিসন ফোর্ড।

কেট ব্লাংশেট ২০০৪ সালে ‘দি এভিয়েটর’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর কোঠায় অস্কার লাভ করেন। গত বছর তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘নোটস অন এ স্ক্যান্ডাল’ ও ‘বাবেল’।