২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যিই কি মা হতে চলেছেন ডেমি মুর!

গুজব রটেছে, হলিউড অভিনেত্রী ডেমি মুর মা হতে চলেছেন। অ্যানানোভা সুত্রে পাওয়া এ খবর নিশ্চিত করা যায় নি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:01 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

অ্যানানোভা’র প্রকাশিত খবরে জানানো হয়, স্বামী অ্যাশটন কাচার ও ডেমি মুরের ঘরে নতুন অতিথি আসছে। তবে সেটার সত্যতা যাচাই করা হয়নি। গুজবটা নিয়ে অস্বস্তিতে আছেন ডেমি মুর। তিনি খুব শিগগিরই এ ব্যাপারে একটি বিবৃতি দিতে পারেন বলে জানা গেছে।

ডেমির মুখপাত্র জানিয়েছেন,“যদি এরকম ঘটনা ঘটে, তবে ডেমি এবং তার স্বামীই সিদ্ধান্ত নেবেন এই ব্যাক্তিগত বিষয় সবার সামনে তারা প্রকাশ করবেন কিনা।”

অ্যানানোভা মনে করছে এই বিবৃতিটা একধরনের ইঙ্গিত। তাই তারা আগেভাগেই ডেমি মুর দম্পতিকে আগে থেকেই কনগ্র্যাচুলেশন জানিয়ে রেখেছে।