'আন্দাজ আপনা আপনা'র পর আবার সন্তোষী
হাস্যরসের ছবি তৈরি তার ধাতে নেই। সারাজীবনে একটাই কমেডি ছবি বানিয়েছেন ভারতের বিখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী। তাতেই বাজীমাত করেছেন। এখনো সেরা ৫টা হিন্দি কমেডি ছবির কথা বললেও চলে আসে ‘আন্দাজ আপনা আপনা’র নাম। সেই পরিচালক এবারে বিশেষ একটি কমেডি তৈরিতে হাত দিয়েছেন। খরব ইন্ডিয়াএফএমডটকমের।
সন্তোষী ইতিমধ্যেই ছবিতে চুক্তিবদ্ধ করার জন্য শহীদ কাপুর ও তার বাবা পঙ্কজ কাপুরের সাথে আলাপ করেছেন। সন্তোষী নিজেই জানিয়েছেন, “হ্যা, আমি বাপ বেটা দুজনের সাথেই আলাপ করেছি। আসলে শহীদের সাথে এরই মধ্যে আমার তিনবার বৈঠক হয়েছে। আমার সিদ্ধান্ত নিয়েছি একসাথে কাজ করবো। আর হ্যা, এবারের ছবিটা কমেডি। পঙ্কজজী এবং শহীদ দুজনেই দুর্দান্ত অভিনেতা। হাসির দৃশ্যগুলো দুজনেই যে চমৎকার টেনে যাবেন সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।”
