২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালনায় এলেন ইলিয়াস কাঞ্চন

‘বাবা আমার বাবা’ নামের চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের খাতায় নাম লেখালেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবির কাজ ষাট ভাগ শেষ। ইলিয়াস কাঞ্চন নিজেই জানিয়েছেন এ খবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

অভিনয়ের পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করেও সমাদৃত হয়েছেন এই তারকা। অভিনয়টা তার পেশা। আর সমাজের জন্য ভালো কিছু করতেই তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। এসবের মাঝে পরিচালনায় কেন এলেন? জানতে চাইলে উত্তরে কাঞ্চন বলেন,“দীর্ঘদিন ইচ্ছা ছিলো পরিচালনায় আসার। তবে সময় সুযোগ হয়নি। এবার হলো। তাই শুরু করে দিলাম।”

ছবির কাজ করতে কয়েকদিন পরেই রাঙ্গামাটি যাবেন তিনি। এরপরও কিছু কাজ বাকি থেকে যাবে যা সারা হবে ঢাকায় এসে।

ইলিয়াস কাঞ্চনের প্রথম পরিচালিত ছবিতে অভিনয় করছেন  প্রবীর মিত্র, মৌসুমী, ফেরদৌস, শাকিল খান, দিঘি, কাবিলা এবং ইলিয়াস কাঞ্চন নিজে।