২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলার স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা, সেমিফাইনাল ২৫ মার্চ

এটিএন বাংলার আয়োজনে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ২৫ মার্চ রবিবার বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত হবে। সেমি ফাইনালে শহীদ আনোয়ার গার্লস কলেজের বিপক্ষে হলিক্রস কলেজ এবং এসওএস হারম্যান মেইনার কলেজের বিপক্ষ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মুখোমুখি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

নক-আউটের ভিত্তিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভিকারুন নিসা নুন কলেজ, ঢাকা কমার্স কলেজ, রাইফেলস্ পাবলিক কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজসহ ১৬টি কলেজ অংশগ্রহন করেছে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিকল্পনায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সেমি ফাইনালের বিষয় যথাক্রমে “আমাদের মুক্তিযুদ্ধ ৯ মাসের নয়, দু’শ বছরের” এবং “তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়েছে প্রবীণরা”।

‘চেতনা বিম্বিত হোক যুক্তির আরশিতে’ এই শ্লোগানে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। প্রতিযোগিতা অনুষ্ঠানটি এটিএন বাংলায় সপ্তাহে ২দিন প্রচারিত হচ্ছে। ফয়সাল মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক তাশিক আহমেদ।