২০০৮ সালের অস্কার অনুষ্ঠান হবে ২৪ ফেব্র“য়ারি
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বুধবার ৮০তম অস্কার অনুষ্ঠানের সময়সূচী ঘোষণা করেছে। ২০০৮ সালের ২৪ ফেব্র“য়ারি কোডাক থিয়েটারে এই অনুষ্ঠান হবে বলে তারা ঘোষণা করে।
চুড়ান্তভাবে পুরষ্কার ঘোষণার আগে মনোনয়ন ঘোষণা করা হবে ওই বছরের ২২ জানুয়ারি ভোর সাড়ে ৫টায়। মনোনয়ন ব্যালটগুলি ডিসেম্বরের ২৬ তারিখে ভোটারদের বরাবর ডাকযোগে পাঠানো হবে। ১২ জানুয়ারির মধ্যে তা ফেরত আসতে হবে একাডেমি কর্তৃপক্ষের কাছে।
ভোটারদের কাছে চুড়ান্ত ব্যালট ডাকযোগে পাঠানো হবে জানুয়ারির ৩০ তারিখে এবং এর ভোটসহ তা অ্যাকাডেমির কাছে ফেরত আসতে হবে ১৯ ফেব্র“য়ারির মধ্যে।
