২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাণী ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করবেন এমিলি ব্লান্ট

মার্টিন স্করসেস ও ডাচেস অফ ইয়র্ক এর যৌথ উদ্যোগে রাণী ভিক্টোরিয়াকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে। ‘ইয়াং ভিক্টোরিয়া’ নামের ছবিতে রাণী ভিক্টোরিয়ার তরুনী বয়সের চরিত্রে অভিনয় করবেন এমিলি ব্লান্ট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ছবিতে ভিক্টোরিয়ার সাথে প্রিন্স অ্যালবার্টের রোমান্সের চিত্র তুলে ধরা হবে। ইংলন্ডের এই অভিনেত্রী সম্প্রতি ‘দি ডেভিলস ওয়্যার প্রাদা’ ছবিতে মেরিল স্ট্রিপের সহকারীর ভুমিকায় অভিনয় করে অনেকের নজর কাড়েন। ২৪ বছর বয়সী ব্লান্ট ওই ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও বাফটা অ্যাওয়ার্ড পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। বিবিসি টিভি ড্রামা ‘গিডন’স ডটার’ এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব জেতেন।

এই ছবির সুবাদে অস্কার বিজয়ী মার্টিন স্করসেস আবারো ‘দি ডিপার্টেড’ এর ব্রিটিশ প্রযোজক গ্রাহাম কিং এর সাথে কাজ করার সুযোগ পেলেন। এই ছবিতে গ্রাহামকে যুক্ত করেন ডাচেস অফ ইয়র্ক সারাহ ফারগুসন।

প্রযোজক কিং ব্লান্ট সম্পর্কে মন্তব্য করেন, “ রাণীর তরুনী বয়সের আবেগময় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য ব্লান্ট একদম পারফেক্ট।” প্রিন্স অ্যালবার্টের সাথে রাণীর প্রেম, পরিণয় ও সেই সুবাদে ৯টি সন্তান নিয়ে রাজকীয় সংসার ইত্যাদিই ফুটে উঠবে এই ছবিতে।

ছবির চিত্রনাট্য লিখেছেন ‘গসফোর্ড পার্কে’র অস্কার বিজয়ী চিত্রনাট্যকার জুলিয়ান ফেলোস। ছবিটি পরিচালনা করবেন জ্যা মার্ক।

২০০৯ সালের গোড়ার দিকে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।