২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অভিনয় করলেন সুইটি

মঞ্চ দিয়ে শুরু। মডেলিং দিয়ে পরিচিতি। তারপর অভিনয়ে বসবাস। তিনি তানভীন সুইটি। মডেলিং হোক আর নাটকই হোক ছোট পর্দাতেই কাজ করছেন এতদিন। এবার পা রাখলেন বড় পর্দায়। ছবির নাম বাঁশি, পরিচালক আবু সাইয়ীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বগুড়া জেলার ধুনট থানার ভান্ডার বাড়ি  গ্রামে গত ১৯ ফেব্র“য়ারি থেকে শুরু হয় ছবির শুটিং। শুটিং এখন শেষ পর্যায়। তবে সুইটির অংশ শেষ। তাই তিনি ফিরে এসেছেন ঢাকায়।

শুটিংয়ের অভিজ্ঞতা বর্নণা করতে গিয়ে সুইটি বলেন, ‘আমরা যে গ্রামে শুটিং করেছি, সেটা সত্যিই একটা অজ পাড়াগাঁ। সেখানে নেই কোন ইলেকট্রিসিটি। নেই পাকা দালান কোঠা। আমরা সেই পরিবেশ মানিয়ে নিয়েই কাজ করেছি। তবে প্রথম দিন একটু ভয়ই লাগছিলো। কারণ আগেতো চলচ্চিত্রে কাজ করিনি। তবে কাজ কারতে গিয়ে সে ভয় কেটে গিয়েছে। এর জন্য আবু সাইয়ীদই ধন্যবাদ পাবার যোগ্য।’

হঠাৎ চলচ্চিত্রে কেন কাজ করলেন? এরকম প্রশ্নের জবাবে সুইটি জানান, ‘আসলে হঠাৎ নয়, আগে থেকেই ইচ্ছা ছিলো এই মাধ্যমে কাজ করার। তবে সুস্থ ধারার চলচ্চিত্রে কাজ করার সুযোগ আসেনি বলে করা হয়নি। এখন সুযোগ হয়েছে বলে করলাম।’

‘বাঁশি’ চলচ্চিত্রে সুইটি একজন শহুরে মেয়ের চরিত্রেই অভিনয় করেছেন। চরিত্রটির নাম শায়লা, যে ঢাকা থেকে গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায় । যাওয়ার পথে এক ছেলের সাথে পরিচয় হয়, যে তার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। সেই বন্ধুর বাড়ি আর শায়লার খালার বাড়ি একই গ্রামে। পরে ঘটনাচক্রে গ্রামের কিছু তুচ্ছ ঘটনায় জড়িয়ে পরে তারা।

আবু সাইয়ীদ এর এটি চতুর্থ ছবি। তার পরিচালিত প্রথম ছবি কিত্তনখোলা সমালোচকমহলে প্রশংসিত হয়। এরপর তিনি শঙ্খনাদ ও নিরন্তর ছবি দুটি পরিচালনা করেন।

বাঁশি চলচ্চিত্রে সুইটি ছাড়াও আরো অভিনয় করেছেন মামুনুল হক, আমিরুল হক চৌধুরী, কে এস ফিরোজ, আফরোজ বানু, খলিলুর রহমান।