২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আসছেন অমিতাভ কন্যা শ্বেতা

পরিবারের অন্য সবাই যেহেতু শোবিজ জগতের সঙ্গে যুক্ত, তিনিই বা বাদ যাবেন কেন? অমিতাভ পুত্র অভিষেকের পর এবার তার কন্যা আসছেন শোবিজ জগতে। তবে বড় পর্দায় নয়, মিনিপর্দায়। টেলিভিশনের কথা শুনে যারা হতাশ হচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, শ্বেতা টেলিভিশনে কোন নাটক বা সিরিয়ালে অভিনয় করছেন না। তিনি একটা টেলিভিশন শো উপস্থাপনা করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 05:25 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ভারতীয় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি’র ‘নেক্সজেন’ নামের একটি নতুন অনুষ্ঠানের উপস্থাপনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ১২ পর্বের এই অনুষ্ঠানের প্রতি পর্বে শিল্প, সাহিত্য, খেলাধূলা, চলচ্চিত্র, ফ্যাশন এবং ব্যবসা জগতের একজন করে মোট ১২ জনকে হাজির করা হবে যাদের প্রত্যেকের বয়সই ৪০ এর নীচে। শ্বেতা আলাপ করবেন মূলত তাদের কাজ নিয়ে, কোন জিনিসটা তাদের নিজস্ব কর্মক্ষেত্রে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেছে এবং লক্ষ্য পূরনে সহায়তা করছে সেসব বিষয়ে।

কাজটা পেয়ে দারুন আনন্দিত শ্বেতা। বিভিন্ন ক্ষেত্রের সংগ্রামী মানুষদের সঙ্গে মেশার এবং তাদের অভিজ্ঞতা জানতে পারার দারুন এক সুযোগ বলে মনে করছেন তিনি একে।

শ্বেতার বাবা অমিতাভ অভিনয় ছাড়াও উপস্থাপক হিসাবে ব্যাপক জনপ্রিয়। সে প্রসঙ্গ উলে¬খ করে শ্বেতা বলেন, বাবার সঙ্গে তার তুলনা করা মোটেও ঠিক কাজ হবে না। বাবার আশীর্বাদই তার জন্য যথেষ্ট।