২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান আবার বনি কাপুরের চলচ্চিত্রে

এমনিতেই বনি কাপুরের প্রোডাকশন হাউজের অবস্থা বেশ নড়বড়। ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারায় তার প্রোডাকশন হাউজ কয়েকদিন আগে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। বন্ধু সালমান খান যদি তার ‘নো এন্ট্রি’ চলচ্চিত্রে অভিনয় না করতেন তাহলে তার প্রোডাকশনের হয়ত বা লাল বাতিই জ্বলে যেত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 11:40 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দুবছর আগে সালমান বনিকাপুরের ‘নো এন্ট্রি’ ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হওয়ায় তিনি ভরাডুবির হাত থেকে বেঁচে যান ।

বনি কাপুর যখন সালমান বলতে অজ্ঞান তখনই তিনি বনি কাপুরের ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবিতে কাজ করতে অস্বীকৃতি জানান। ওই চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হওয়া শহিদ কাপুর ও কারিনা কাপুরের সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে বনি কাপুরের সঙ্গে হওয়া মৌখিক চুক্তি ভঙ্গ করেন সালমান। এবং এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের বেশ অবনতিও ঘটে।

তবে সালমান বন্ধুদের জন্য যেমন বিনামূল্যে কাজ করে দেন তেমনি অতীতের মান অভিমানও সহজেই ভুলে যান। তাই আবারো তিনি কাজ করতে যাচ্ছেন বনি কাপুরের প্রোডাকশনে। এবার তিনি কাজ করছেন বনির তামিল তেলেগু ভাষার ব্লক বাস্টার চলচ্চিত্র ‘পোখরি’র রিমেক ছবিতে।